নগরীতে বিদেশী রিভলভার ও গুলিসহ আটক ১
খোকন মজুমদার রাজীবঃ নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী আবাসিক এলাকা থেকে মোঃ রাসেল প্রকাশ পিচ্চি রাসেল (৩২) নামের একজনকে বিদেশী রিভলভার সহ আটক করেছে আকবরশাহ থানা পুলিশ।
শনিবার ( ১৮ জুলাই) সন্ধ্যা ৭ টায় নগরীর বিশ্বকলোনী আবাসিক এলাকা থেকে তাকে অস্ত্রসহ আটক করে এবং আটককৃত আসামী মোঃ রাসেল আকবর শাহ এলাকার মৃত আব্দুস সালাম পুত্র বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, আসামী মোঃ রাসেল একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী।সে কিছুদিন পূর্বে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে বিশ্বকলোনী এলাকায় মহড়া দিতে দেখা যায়। এর পর থেকে আমাদের পুলিশ সদস্যরা তার উপর নজরদারি রাখতে শুরু করে।
আজ ১৮ জুলাই সন্ধ্যা ৭ টার সময় আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী জি-ব্লক শান্তি নগর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার এবং দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোস্তাফিজুর রহমান।