রাউজানে বৈদ্যর ঘরে তাবিজের পরিবর্তে অস্ত্র গ্রেপ্তার বখতেয়ার ফকির
উপজেলা প্রতিনিধিঃ রাউজানে তাবিজের পরিবর্তে কাজী মোহাম্মদ প্রকাশ বখতেয়ার ফকির (৪৫) নামের ওয়ারেন্টভুক্ত এক বৈদ্যকে অস্ত্রসহ আটক করেছে রাউজান থানা পুলিশ।
(১৭ জুলাই) শুক্রবার রাতে তাকে হাটহাজারী উপজলোর নজু মিয়া হাট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান পুলিশ।
গ্রেপ্তারের বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) কেপায়েত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সহযোগিতায় বখতিয়ার ফকিরকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী তার নিজ বসতঘর থেকে ১টি র্শটগান, ১টি এলজি ও ১০ রাউন্ড র্কাতুজ উদ্ধার করা হয় বলে জানান ওসি কেপায়েত উল্লাহ।
গ্রেপ্তারকৃত বৈদ্য বখতেয়ারের বিরুদ্ধে রাউজান থানায় ১০ টি মামলা রয়েছে এবং বখতেয়ার ফকির রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ফরেষ্ট অফিস এলাকার মৃত কাজী বজল আহম্মদের পুত্র বলে জানা যায়।