ভাড়া দ্বিগুণ নিলেও স্বাস্থ্যবিধি মানছেনা টম টম চালকেরা জিম্মিতে যাত্রীরা


খোকন মজুমদার রাজীবঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পরিবহন ক্ষেত্রে সচেতনতার সহিত চলাচল ও স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী বহনে সরকারি ভাবে নিয়ম বেঁধে দেওয়া হলেও তা মানছেনা, সিএনজি চালিত চকবাজার থেকে কোতোয়ালি পর্যন্ত চলাচলরত টম টম চালকেরা।এতে করে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি তো আছেই, অন্যদিকে এসব টম টম চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ যাত্রী।

সরেজমিনে দেখা যায়, করোনা ভাইরাসের পূর্বে টম টম চালকেরা চকবাজার থেকে কোতোয়ালি পর্যন্ত ৬ জন যাত্রী নিয়ে জন প্রতি চকবাজার থেকে দিদার মার্কেট ৫ টাকা, আন্দরকিল্লা পর্যন্ত ১০ টাকা এবং কোতোয়ালি পর্যন্ত ১৫ টাকা ধার্য্য করা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে তা স্বাস্থ্যবিধি মেনে যাত্রী ৬ জনের পরিবর্তে দ্বিগুণ ভাড়া নিয়ে ৩ জন যাত্রী বহন করার কথা থাকলেও তা মানছেনা এসব টম টম চালকেরা।

চালকেরা ৩ জনের স্থলে বরাবরের মতই যাত্রী ৬ জন রেখে ভাড়া দ্বিগুণ নিয়ে যাত্রীদের জিম্মি করে রেখেছে। এতে স্বাস্থ্যবিধি না মানায় ও ভাড়া দ্বিগুণ নেওয়াতে যাত্রী আর চালকের মধ্য প্রতি নিয়তে ঘটছে কথা কাটাকাটি আর হাতাহাতির মতো ঘটনা। দ্বিগুণ ভাড়া নিয়ে স্বাস্থ্যবিধি না মেনে ৩ জনের স্থলে ৬ জন যাত্রী নেওয়ার কারণ জানতে চাইলে এক টম টম চালক বলেন, অনেক সময় আমাদের যাত্রী কম হয়, এতে আমাদের পোষায় না, যাত্রী ও সব সময় এক রকম হয়না, তাই আমাদের এ ভাবে চলতে হয়। এতে কিছু করার নাই।

অন্যদিকে যাত্রীরা বলছেন, টম টমে উঠলে যাত্রী ৬ জন পূর্ণ না হওয়া পর্যন্ত চালকেরা টম টম ছাড়েনা।এভাবে তাদের কাছে আমরা জিম্মি।আমরা আমাদের যে য়ার কর্মস্থলে যাওয়ার তাগিদে বাধ্য হয়ে টম টমে উঠতে হয়।এতে আমরা সাধারণ যাত্রীরা কোনো ভাবেই নিরাপদ নয়। এসব টম টম চালকেরা আমাদের কাছ থেকে ভাড়া ও নিচ্ছে দ্বিগুণ, যাত্রী ও ৩ জনের স্থলে ৬জন নিয়ে চলাচল করছে, এতে স্বাস্থ্যবিধি না মানায় থেকে যায় স্বাস্থ্য ঝুঁকি।

তাই যাত্রীদের প্রত্যাশা দ্বিগুণ ভাড়া নিয়ে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী দ্বিগুণ নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের সুনজর খুবই প্রয়োজন।তাহলে স্বাস্থ্যবিধি মেনে, শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল সম্ভব হতে পারে, এবং জিম্মি দশা থেকে মুক্ত হতে পারে সাধারণ যাত্রীগন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.