চসিকের সড়ক ও ফুটপাতের দোকান উচ্ছেদঅভিযান


খোকন মজুমদার রাজীবঃ নগরীতে সড়ক ও ফুটপাতের দোকান উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন। ডবলমুরিং থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তার মোড়ে এ উচ্ছেদ অভিযান করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, উচ্ছেদ অভিযানে সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে তোলা ৩টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় চসিকের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা করেন।

 


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.