আত্নগোপনে থেকেও রক্ষা হলোনা রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদের


রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের অন্যতম সহযোগী গ্রুপের ব‌্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ‌্যায় গাজীপুরের কাপাসিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।

জানা যায়, মঙ্গলবার সন্ধ‌্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। তিনি রিজেন্ট গ্রুপের চেয়ারম‌্যান মো. সাহেদের সব অপকর্মের অন্যতম সহযোগী। তিনি সব সময় সাহেদের সঙ্গে থাকতেন।

উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজ। রিজেন্ট হাসপাতালে অভিযানের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় মাসুদ পারভেজের অবস্থান নিশ্চিত করার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.