হাতকড়া পড়া অবস্থায় সাঙ্গু থেকে যুবকের মরদেহ উদ্ধার


আনোয়ারা উপজেলার বরুমচড়া এলাকার নদীর তীর থেকে একহাতে হাতকড়া পরা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে বরুমছড়া ইউনিয়নের বরারচর বেড়িবাঁধ এলাকায় সাঙ্গু নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানা যায়।

এবিষয়ে ফোনে জানতে চাইলে আনোয়ারা থানার উপ-পরিদর্শক আবুল ফারেজ জুয়েল জানান, বরুমছড়া ইউনিয়নের বরারচর বেড়িবাঁধ এলাকায় সাঙ্গু নদীর তীর থেকে একহাতে হাতকড়া পরা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত যুবকের মুখ বিকৃত হয়ে গেছে। তার পরনের শার্ট এবং কালো হাফপ্যান্ট ছিল। ডানহাতে একটি হাতকড়া লাগানো আছে। গলায় এবং পিঠে আঘাতের চিহ্ন আছে। ধারণা করছি তাকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.