সিএমপি’র গোয়েন্দা দক্ষিণের চৌকস কর্মকর্তা (ডিসি) মিজান আর নেই


খোকন মজুমদার রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের চৌকস কর্মকর্তা, উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলে না ফেরার দেশে। 

সোমবার (১৩ জুলাই) ভোরে রাজারবাগের কেন্দ্রিয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিএমপি সূত্রে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধের এই সম্মুখযোদ্ধা নগরবাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ ছিলেন। জনসাধারণের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর, সচেতনতা সৃষ্টি, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রাণবিতরণ ইত্যাদি ক্ষেত্রে সরাসরি মাঠ পর্যায়ে থেকে তদারকি করেছেন।

এছাড়াও সিএমপি (ডিবি- দক্ষিণ) বিভাগে তার কর্ম দক্ষতার অনেক সুনাম রয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান ও  সিএমপি পরিবার।

গত ২৩ জুন থেকে ( ডিবি-দক্ষিণ) এর উপ কমিশনার মিজানুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হলে পরে তিনি রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৩ জুলাই ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় পারি জমান পরপারে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.