সিএমপি’কে নাভানা গ্রুপের অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর
কে এম রাজীবঃ করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখযোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কে দুটি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেছেন নাভানা গ্রুপ।
রোববার (১২ জুলাই) দুপুর ১ ঘটিকার সময় দামপাড়াস্থ পুলিশ লাইন্স সদর দফতরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান এর নিকট অক্সিজেন দুটি হস্তান্তর করেন, নাভানা গ্রুপের সিনিয়র ম্যানেজার নাসিমুল গনি ও এক্সিকিউটিভ আদনান বিন আনোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।