রাষ্ট্রপাল ভিক্ষু শ্রীলংকার একটি হাসপাতালে আজ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন


চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাষ্ট্রপাল ভান্তে আজ ৭ জুলাই মঙ্গল বার শ্রীলংকার একটি আধুনিক হাসপাতালে কিডনী রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন।

তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপাসক উপাসিকা ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করছেন। তাঁর চিকিৎসার জন্য যারা আর্থিক সহযোগিতা করেছেন তাদের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি রাঙামাটি রাজস্থলীর সন্তান ছিলেন। তিনি স্বনামধন্য শ্রীলংকার কেলানিয়া থেকে দর্শনে বি,এ,ও, এম এ পাস করেছিলেন।

আগামীকাল ৮ জুলাই ২০২০ইং কলম্বোতে Kalannawa Raja Maha vihara তে তার শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হবে বলে জানা গেছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.