স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ সৈনিক মৃণাল ভট্টাচার্য আর নেই


খোকন মজুমদার রাজীব: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ সৈনিক বীর মুক্তিযোদ্ধা মৃণাল ভট্টাচার্য মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ২.৪০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

জানা যায়, কণ্ঠ সৈনিক বীর মুক্তিযোদ্ধা মৃণাল ভট্টাচার্য দীর্ঘ দিন যাবত ডায়বেটিস রোগে ভুগছিলেন। গত কাল তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে তাকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। এর পর চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ২.৪০ মিনিটে মৃত্যু বরণ করেন।

আজ ৮ জুলাই সকালে চট্টগ্রাম জে এম সেন হল প্রাঙ্গনে তাকে “গার্ড অব অনার” করে তাঁর নিজ গ্রাম সিতাকুন্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাঁর মৃত দেহের সৎকার করার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সকল স্তরের সংগীত শিল্পী, সাংস্কৃতিক সংগঠন ও তাঁর ভক্তরা শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.