রাঙামাটির ২নং মগবান ইউনিয়ন পরিষদ হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান


চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সদর উপজেলাধীন ২নং মগবান ইউনিয়ন পরিষদ আজ ৬ জুলাই বড়াদম বাজার সংল্গনতে ১১৯০ পরিবারকে ১০ কেজি চাল, লবন, তৈল প্রদান করা হয়েছে।
এছাড়াও ২৫ পরিবারকে পুষ্টিবান্ধব শিশু খাদ্য সহায়তা বিতরন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ও তদারকি কর্মকর্তা মো: ফিরোজ এবং ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাবৃন্দ খাদ্য সহায়তা কাজে বিশ্বজিৎ চাকমা চেয়ারম্যানকে সহযোগিতা করেছেন।

এছাড়াও আমাদের দৈনিক প্রিয় বাংলাদেশ প্রতিনিধিকে সহযোগিতা করেছেন পরিষদের অন্যতম সুদক্ষ মেম্বার সুখি কুমার তং।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.