সিএমপির পুলিশ সদস্যদের নবনির্মিত ৩টি ব্যারাক উদ্বোধন


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের আবাসিক সুবিধা নিশ্চিত করণে তিনটি ব্যারাক উদ্বোধন করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান। সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মনসুরাবাদ পুলিশ লাইন্সে নির্মিত ব্যারাক সমূহের উদ্বোধন করা হয়।

জানা যায়, সদ্য নির্মিত এই ব্যারাক সমূহে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১০০ জন সদস্যের আবাসিক সুবিধা নিশ্চিত হবে। করোনার এই ক্রান্তিকালীন সময়ে পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এবং উন্নত পরিবেশে সুন্দর ও সুস্থ জীবনযাত্রার প্রয়াসে এই উদ্যোগ গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.