রাঙামাটির মগবান ইউনিয়নে হতদরিদ্রের মাঝে খাদ্য সহায়তা প্রদান
চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি।
রাঙামাটি সদর উপজেলাধীন, ২নং মগবান ইউনিয়নে করোনা ভাইরাস মোকাবিলায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
৯ নং ওয়ার্ডে ৬১ পরিবার,৮নং ওয়ার্ডে ৯৬ পরিবার,৭নং ওয়ার্ডে ১৭ পরিবার,১ নং ওয়ার্ডে ৩৩ পরিবার, ২নং ওয়ার্ডে ৬০ পরিবার, সর্বমোট ২৬৭ পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসাবে বিতরন করা হয়। বিতরন কালে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, নাসরিন ইসলাম,ইউনিয়ন পরিষদে সদস,সদস্যা বৃন্দ ও বিশ্বজিৎ চাকমা চেয়ারম্যান ২ নং মগবান ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরন্থ বজায় রেখে খাদ্য সহায়তা বিতরন করেন।