সিএমপিকে স্বাস্থ্য সেবায় সিটি ব্যাংকের এ্যাম্বুলেন্স প্রদান
খোকন মজুমদার রাজীব: করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখযোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জরুরী স্বাস্থ্য সেবা ও যাতায়াতে “মানবিকতায় একসাথে আমরা” এ প্রত্যাশায় দি সিটি ব্যাংক লিঃ এর উদ্যোগে একটি এ্যাম্বুলেন্স প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই ) সকাল ১১ টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে, দি সিটি ব্যাংক লিঃ এর পক্ষ থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেণ্ট এন্ড এরিয়া হেড চট্টগ্রাম কর্পোরেট কায়েস চৌধুরী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান এর নিকট এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও দি সিটি ব্যাংক লিঃ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।