পর্যটন নগরী রাঙ্গামাটিতে নতুন করে আরও ৪২ জন করোনা আক্রান্ত
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্যজেলার বিভিন্ন উপজেলা মিলে আরও ৪২জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সিভিল সার্জন কার্যালয়ের ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল এই তথ্য জানান। এবং এ নিয়ে রাঙ্গামাটিতে সর্বমোট ৩৪২ জনে উর্নিত হলো বলে জানান তিনি।
জানা যায়, রাঙ্গামাটি পার্বত্যজেলার বিভিন্ন উপজেলায় দিন দিন বাড়ছে মরণঘাতী করোনা আক্রান্তের সংখ্যা। আজ ( ২ জুলাই) ৪৩ জনসহ এখন রাঙ্গামাটি সর্বমোট ৩৪১ জন করোনা আক্রান্ত হয়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংখ্যা। এনিয়ে সচেতন মহলের আতংকে দিন কাটছে। তবুও রাঙ্গামাটি বসবাসরত জন সাধারণ স্বাস্থ্যবিধি শতভাগ না মেনে তা উপেক্ষা করে চলছে। যদিও সবসময় প্রশাসন স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে যাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষ সামাজিক দূরত্ব দূরের কথা সরকারি নিয়ম ও স্বাস্থ্যবিধি কোনটাই মানছেন না। যার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রাঙ্গামাটির মানুষ।