চলে গেলেন তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সভাপতি


নগরীর রিয়াজউদ্দিন বাজার তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সভাপতি শামশুল আলম ইন্তেকাল করেছেন। মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টায় নগরীর বেসরকারি হাসপাতাল সার্জিস্কোপ ইউনিট-২ এর আইসিইউতে তিনি ইন্তেকাল করেন।

বিষয়টি নিশ্চিত করে সমিতির অর্থ সম্পাদক আবদুল আলীম বলেন, সভাপতি শামশুল আলম শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। প্রথমে তিনি ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে অনেক চেষ্টার পর সার্জিস্কোপ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আজ (১৬ জুন) সকালে তিনি মারা যান।

সমিতির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, শামশুল আলম সাতকানিয়া সদর ইউনিয়নের গ্রামের বাড়িতে মরহুমের জানাজা ও দাফন হবে। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নগরের রিয়াজউদ্দিন বাজারসহ ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শামশুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ ব্যবসায়ী নেতারা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.