বাপ্পী হত্যা মামলার আসামী নিবিল গ্রেফতার


চট্টগ্রাম জেলার লোহাগাড়া বার আউলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান বাপ্পী হত্যা মামলার আসামী সাবেক ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম নিবিলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দিনগত রাতে লোহাগাড়া বটতলী স্টেশন থেকে নিবিলকে গ্রেফতার করা হয় বলে জনান পুলিশ। মোরশেদুল আলম নিবিল লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি স্থানীয় সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভীর অনুসারী বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান বাপ্পী হত্যা মামলায় মোরশেদুল আলম নিবিলকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বটতলী স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোরশেদুল আলম নিবিলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে। মোরশেদুল আলম নিবিল এর আগেও এ মামলায় গ্রেফতার হয়েছিলেন। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন বলেও জানান তিনি।

জানা যায়, ২০১৩ সালের ১০ নভেম্বর লোহাগাড়া উপজেলার পুরাতন বিওসি মোড়ে বার আউলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান বাপ্পীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মাহবুবুর রহমান বাপ্পীর মা জেসমিন আক্তার বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। এবং লোহাগাড়ায় যুবলীগ নেতা পরিচয় দেওয়া সন্ত্রাসী বাদশা খালেদের পরিকল্পনায় মাহবুবুর রহমান বাপ্পীকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.