প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঈদ শুভেচ্ছা জানান। সোমবার (২৫ মে) বিকেলে নরেন্দ্র মোদী ফোন করেন বলে প্রধামন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।

প্রেস সচিব বলেন, বিকেলে ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় দেশের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।

পরে এক টুইটে মোদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে তাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছি। আমরা ঘূর্ণিঝড় আম্পান ও কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। প্রতিকূল সময়ে বাংলাদেশের প্রতি ভারতের অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেছি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.