শিল্পীরা কেউ পরপারে, কেউ বা এপারে, বিপ্লব যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে এর ধারে


সংগীত প্রেমীদের মনে আছে কি, এক সময়ের দেশ মাতানো জনপ্রিয় ব্যান্ডদল ‘প্রমিথিউস’ এর ব্যান্ডশিল্পী বিপ্লবের “এখন তো চান্দেও চিনে না, আমারে সূর্যেও চিনে না, চিনব কেমনে, যে চিনাইব সেও তো চিনে না” এ গানটির কথা? সত্যি তাকে এখন চান্দে সূর্যেও তো চিনে না, বর্তমানে বাংলার অনেকেই তাকে না চিনার কথা। আবার অনেকেই তবে তাকে চিনে। এক সময়ের জনপ্রিয় অনেক শিল্পীরা কেউ পরপারে, কেউ বা এপারে কিন্তু বিপ্লব আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে এর ধারে।

বিপ্লব এখন পরিবার নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে। স্ত্রী, দুই ছেলে আর এক মেয়ে নিয়ে বিপ্লবের সংসার। তবে এখন সংসার চালতে এই গায়ক নিউইয়র্কে ট্যাক্সি সার্ভিসের কাজ করছেন বলে জানা যায়। তিন বছর আগে নিউইয়র্কে গিয়ে আমেরিকান এয়ারলাইনসে প্রথম কাজ শুরু করেন তিনি। এক বছর পর গাড়ি কিনে ট্যাক্সি সার্ভিসের কাজ শুরু করেন বিপ্লব। তবে গান একেবারেই ছেড়ে দেননি এই গায়ক। নিউইয়র্কে মাঝেমধ্যে কনসার্টে গান করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.