করোনায় আক্রান্ত উপস্থাপক ফেরদৌস বাপ্পী আইসিইউতে


জনপ্রিয় উপস্থাপক ফেরদৌস বাপ্পী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। গত সপ্তাহে উপস্থাপক ফেরদৌস বাপ্পী করোনায় আক্রান্ত হন বলে বিষয়টি নিশ্চিত করেছেন তার এক আত্মীয়।

তিনি বলেন, বাপ্পী এখন ভেন্টিলেশনে রয়েছেন। তার জন্য প্লাজমা প্রয়োজন। কেউ সহযোগিতা করতে চাইলে হাসপাতালে যোগাযোগ করতে পারেন। হাসপাতালের সিট নম্বর পিসিসি-৩।

প্রসঙ্গত, ফেরদৌস বাপ্পী বর্তমানে বাংলাভিশনের লাইভ অনুষ্ঠান ‘প্রিয়জন এইসময়ে’ উপস্থাপনা করতেন। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করে জনপ্রিয় হয়েছেন তিনি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.