স্বাস্থ্য সেবা বিভাগে পরির্বতন নতুন সচিব মো. আবদুল মান্নান


স্বাস্থ্য সেবা বিভাগে পরির্বতন এনে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মান্নানকে স্বাস্থ্য সেবার নতুন সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সচিব পদে এ পরিবর্তন এনে মো. আবদুল মান্নানকে স্বাস্থ্য সেবা বিভাগের নতুন সচিব হিসেবে এবং স্বাস্থ্যসেবা বিভাগের দায়িত্বে থাকা আসাদুল ইসলামকে বদলি করে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি জানা যায়।

স্বাস্থ্যসেবা বিভাগের দায়িত্বে থাকা আসাদুল ইসলামকে বদলি করা হয়েছে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে। বিসিএস অষ্টম প্রশাসন ব্যাচের কর্মকর্তা আবদুল মান্নান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার থাকার সময় সচিব পদে পদোন্নতি পেয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.