চমেকে করোনার উপসর্গে একইদিনে ১০ জনের মৃত্যু


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন করোনার উপসর্গ নিয়ে একদিনেই মৃত্যু হয়েছে ১০ জনের। যাদের মধ্যে রয়েছেন আইনজীবী ও ব্যবসায়ীও। যাদের বেশির ভাগ রোগীই শ্বাস কষ্টে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফ্লু কর্ণারেই এই ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

চমেক সূত্রে জানা যায, ১০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে। এদের মধ্যে জ্বর ও প্রচণ্ড শ্বাস কষ্ট নিয়ে মৃত্যু হয় মাহবুবুল হক (৬২) নামে এক আইনজীবীর। তিনি সাতকানিয়া আদালতে সিনিয়র আইনজীবি বলে জানা গেছে বুধবার রাত সাড়ে নয়টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে মৃত্যু হয়।  একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চট্টগ্রাম আদালতের শিক্ষানবিশ মারুফ চৌধুরী নামের এক আইনজীবীর। ওই আইনজীবীও জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ওই হাসপাতালে ভর্তি হওয়ার পর বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ দুজন ছাড়াও হাসপাতালের করোনা ইউনিটের ইয়োলে জোনে বা ফ্লু কর্ণারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও আট জনের। যাদের মধ্যে নগরীর দুই নম্বর গেট এলাকার ৮৩ বছর বয়সী বেলায়েতের নেসা নামে এক বৃদ্ধা রয়েছেন। রয়েছেন বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকার জসিম উদ্দিনের ছেলে আরাফাত হোসেন (২১), পাহাড়তলী থানাধীন চৌধুরীপাড়ার আবুল হোসেন (৭৫), রাহাত্তারপুল এলাকার মারুফ চৌধুরী (৩৩), চন্দনাইশের দোহাজারীর বদিউল আলম (৪৫), নগরীর বাকলিয়া এলাকার সুপ্রিয় দত্ত (৬০), চান্দগাঁও বাদামতলার আলতাফ হোসেন চৌধুরী (৩৪), মিরসরাইয়ের কানন বালা দেবি (৭৫) নামে এক বৃদ্ধা।

এদিকে বুধবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফ্লু কর্ণারে ৬০ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। যাদের মধ্যে বেশি অংশই করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। ১১জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.