ফটিকছড়িতে আট পুলিশ করোনায় আক্রান্ত
ফটিকছড়িতে করোনা সংক্রমণ রোধে কাজ করতে গিয়ে আটজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন পরিদর্শক, একজন উপ-পরিদর্শক ও ছয়জন কনস্টেবল। করোনা পজিটিভ পুলিশ সদস্যরা বর্তমানে আইসোলেশনে রয়েছেন বলে জানা যায়।
বুধবার (৩ জুন)ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন বলেন, মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জনের প্রকাশিত রিপোর্টে ফটিকছড়িতে সর্বোচ্চ আটজনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে ফটিকছড়িতে মোট ১৬ জন করোনা রোগী শনাক্ত হলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের আপাতত ব্যারাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।