চট্টগ্রাম নগরীর ১৬ থানার মধ্যে ১২ থানা করোনা ঝুঁকিপূর্ণ


চট্টগ্রাম মহানগরীর ১৬ থানার মধ্যে ১২টি থানা এলাকাকে করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ম্যাপিং এর মাধ্যমে চিহ্নিত করে “রেড জোন” ঘোষণা দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়।

এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রাম মহানগরীর ১২ থানা এলাকাকে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেসব থানায় করোনা আক্রান্ত ১০০ এর বেশি সেসব থানাকে রেড জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার ভিত্তিতে ঝুঁকিপূর্ণ থানাগুলো হলো, কোতোয়ালী ৩২৪, পাঁচলাইশে ২১৫, খুলশীতে ১৮৩, পতেঙ্গায় ১৬৮, হালিশহরে ১৬৭, ডবলমুরিংয়ে ১৪১, বন্দরে ১২৩, পাহাড়তলীতে ১১৪, ইপিজেডে ১১২, চকবাজারে ১১১, আকবর শাহ ১১১ ও চান্দগাঁওয়ে ১০৬ জন। এসব থানাগুলোকে করোনা রোগের ঝুঁকিপূর্ণ হিসেবে রেড জোনে রাখা হয়েছে।

এ ম্যাপিংটি জাতীয় পর্যায়ে আলোচিত জোন ভিত্তিক এলাকা নির্ধারণের অংশ হিসেবে করা হয়নি। চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যার ওপর ভিত্তি করে এটি একটি অনানুষ্ঠানিক ম্যাপিং করা হয়েছে। রেড জোনের বাইরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেসব থানায় ১০ থেকে ৯০ এর মধ্যে সে সব থানাকে “ইউলো” জোনে, ১ থেকে ১০ জনের মধ্যে থাকা এলাকাকে “ব্লু” জোনে এবং আক্রান্তের সংখ্যা শূন্য থাকা এলাকাকে “গ্রিন” জোনে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.