বান্দরবান চেয়ারম্যানের পক্ষে লামা স্বাস্হ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিল্ডার প্রদান
বান্দরবান উপজেলা পরিষদের উদ্যোগে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল এ সিলিন্ডার গুলো লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিন ও ডাঃ মনিরুজ্জামান এর কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ সহ আরও অন্যান্য কর্মর্কতাগন। উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, ৫টি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে। পর্যায়ক্রমে লামা হাসপাতালকে আরো ৫টি অক্সিজেন সিলিন্ডার দেয়া হবে।
উল্লেখ্য লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম ১টি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ১টি সিলিন্ডার প্রদান করেন।