লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে “খনক” জাহাজ ফুটো


ঝড়ো হাওয়ায় লাইটার জাহাজের সঙ্গে লেগে বন্দরের বিশেষায়িত খননকারী ‘খনক’ জাহাজটি ফুটো হয়ে গেছে বলে খবর পাওয়া যায়। বৃহস্পতিবার (২১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

সূত্রে জানা যায়, বন্দরের মূল জেটির জিসিবি ৩ বার্থে ছিলো ‘খনক’ জাহাজটি। আবহাওয়া অফিস সতর্ক সংকেত ৩ নম্বরে নামিয়ে আনার পর জাহাজটি সদরঘাটের দিকে মুরিং বয়ায় নিয়ে যাওয়া হচ্ছিলো। এসময় ঝড়ো হাওয়ায় একটি লাইটার জাহাজের সঙ্গে লেগে পানির নিচে খনক জাহাজটি ফুটো হয়ে যায়। পানি ঢুকতে থাকায় জরুরি ভিত্তিতে বন্দরের টাগ বোটের সাহায্যে খনক জাহাজটি কর্ণফুলীর দক্ষিণপাড়ে (ডায়মন্ড সিমেন্ট এলাকা) চরায় তোলা হয়। ভাটার সময় জাহাজটি মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরের একজন কর্মকর্তা বলেন, বন্দর চ্যানেল নিরাপদ রাখার স্বার্থে ফুটো হওয়া খনককে দক্ষিণপাড়ের চরায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মেরামত করা হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.