অসহায় কৃষকের পাশে ছাত্রলীগ নেতা ফয়সাল


চট্টগ্রাম প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাটহাজারী উপজেলায় ফতেপুর ইউনিয়নে কৃষকের পাশে দাঁড়াল ছাত্রলীগ কর্মীরা।

করোনা ভাইরাসে দেশ এখন সংকটকাল অতিক্রম করছে, হাটহাজারী উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বর্গা চাষীদের ধান কেটে, বাড়ি পৌছে দিতে কাজ করছে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগ।

ধান কাটা কর্মসূচির বিষয়ে জানতে চাইলে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোহাম্মদ ফয়সাল বলেন, ‘করোনা ভাইরাসের কারনে কৃষি ক্ষাতের শ্রমিক সংকট চলছে, এখন বোরো ধান ঘরে তোলার সময়, ঝড় বৃষ্টি ও হচ্ছে, দরিদ্র কৃষকেরা চরম উৎকন্ঠায় দিন পার করছেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে এবং হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের দিকনির্দেশনা ও সহযোগিতায় আমরা ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছি। ধান কাটা মৌসুমে আমাদের কর্মসূচি চলমান থাকবে। এটি আমাদের তৃতীয় কর্মসূচি।

ধান কাটা কর্মসূচি বাস্তবায়নে মাঠে ছিলেন চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম, হাটহাজারী বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্রলীগ নেতা জাকারিয়া মাসুদ এবং জাহেদ, ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরমান, হেলাল, শোয়েব, সুমন, বাদশা, রবিউল সহ আরো অনেকে।

জমির ধান কাটা নিয়ে কৃষক মোঃ জুবায়ের বলেন, ‘শ্রমিক খুজে পাচ্ছিলাম না, জমিতে ধান নষ্ট হচ্ছিল, ভাবছিলাম কি করে কি করব, সব চিন্তা দূর করে দিয়েছে ছাত্রলীগ।

তাদের জন্য আমার পরিবার নিয়ে ভাল ভাবে সামনে বছর ভাল চলতে পারবো, তাদের জন্য দোয়া করি। “

ছাত্রলীগের এমন কাজে কৃষক সমাজে স্বস্তি নেমে এসেছে, তারা এমন কাজকে সময়োপযোগী হিসাবে বর্ননা করেছেন, তারা বলেন ছাত্রলীগ আমাদের পাশে সব সময় থাকেন, এতে আমরা সাহস পেয়ে থাকি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.