হাটহাজারীতে ২২৭ লিটার টিসিবির তেল জব্দ


চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এনায়েতপুর বাজার, মুনিয়া পুকুর পাড়ের আবুল কালাম স্টোরে অভিযান চালিয়ে টিসিবির ন্যায্যমূল্যে বিক্রির ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানের সময় দোকানের মালিক আবুল কালাম দোষ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ তেলগুলো টিসিবির নায্যমূল্যে বিক্রি করার কথা। কিভাবে কার মাধ্যমে তেলগুলো দোকানে খোলাবাজারে বিক্রির জন্য তা তদন্ত করা হচ্ছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.