তিনশ’ পরিবারকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ইফতার প্যাক উপহার


জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:

করোনা ভাইরাসের কারণে লকডাউনে গৃহবন্দী, কর্মহীন, অসহায়, দুঃস্থ ও নিম্ন মধ্যবিত্ত ৩০০টি পরিবারের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

এসব ইফতার সামগ্রী অসহায় মানুষের হাতে তোলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের।

মোঃ আবু তাহের বলেন, জাতির এই দুৃর্দিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সমাজের বিত্তশালীদের আহ্বান জানিয়েছিল অসহায় মানুষের পাশে দাঁড়াতে, আমাদের আহ্বানে সাড়া দিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আনোয়ার হোসেন ভাই আমাদের আজকের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

পাশাপাশি অন্যান্য বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.