এ যেন কৃষক ও ছাত্রলীগের ভালোবাসার নতুন গল্প
করোনা প্রভাবে শ্রমিক সংকট হওয়ায় সারাদেশে কৃষক পাকা বোরো ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন। এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
ধারাবাহিকতায় (২৩ এপ্রিল) রাত ১১টায় বন্ধুর মারফত খবর পায় শ্রমিকের অভাবে এক কৃষক পাকা ধান কাটতে পারছে না। কয়েক দিনের মধ্যে পাকা ধান না কাটলে কালবৈশাখী ঝড়ে ধান ঝরে যাবে। এমন পরিস্থিতিতে ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এগিয়ে আসেন।
আজ (২৪ এপ্রিল) ভোর ৭টায় আমরা ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা ফাহান আহমেদ, তৌহিদুল ইসলাম সুমন, ফারুক আহমেদ অপু, মোহাম্মদ সোহেল, হাসান রুমেল, মাহমুদুল হাসান, সাইফুল ইসলাম রাহাত, আরাফাত হোসেন, মোহাম্মদ মিজানুর রহমানসহ ১০ জন ছুটে যান কৃষকের বাড়িতে।

ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগ নেতারা বলেন, সবাই মিলে ধান কেটে কৃষকের উঠানে তুলে দিয়ে যখন ফিরছিলাম, তখন দেখতে পেলাম কৃষক ভাইদের চোখে মুখে আনন্দের তৃপ্তির হাসি। এমন সহজ সরল মানুষদের তৃপ্তির হাসি দেখা কতটা আনন্দের হয়ত সেটা বুঝানো যাবে না।
ছাত্রলীগ নেতা ফাহান আহমেদ বলেন, সুজলা সুফলা, শস্য-শ্যামলা এক অপরূপ অনিন্দ্য সুন্দর বাংলাদেশে কৃষক ও ছাত্রলীগের ভালোবাসার নতুন গল্প রচিত হয়েছে।