বোয়ালখালীতে আ’লীগ নেতা মুরাদ এর উদ্যোগে ২৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ


করোনা ভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় দিনমজুর ও কর্মহীন মানুষের মধ্যে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম মুরাদ’র ব্যক্তিগত উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে খাদ্যসামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বোয়ালখালীর বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ওয়াসিম মুরাদ। এসময় প্রায় ২৫০ শতাধিক প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল , তেল, ছোলা, চিরা, চিনি, পেয়াজ, আলু।

এ সময় ওয়াসিম মুরাদ বলেন, করোনার কারণে ঘরবন্দি কোনো মানুষ যাতে না খেয়ে না থাকে, সেটি নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে নিজেই ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হচ্ছি। ত্রাণ সামগ্রী উপজেলার বিভিন্ন এলাকায় পৌঁছাতে দিনরাত কাজ করে যাচ্ছি। আবার কিছু এলাকাতে পরিচিতজনদের সংঘটিত করে ত্রাণের ব্যবস্থা করে দিচ্ছি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.