কাঁধের র‍্যাংক দেখে নয়, কাজেই প্রমাণ হোক কমান্ডার কোন জন: এএসপি আনোয়ার

সাধারণ মানুষের মাঝে সরকারি খাদ্য সামগ্রী বিতরণ


কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে।’ অপরদিকে বিখ্যাত লেখক টি এইচ হাকসলি বলে গেলেন, ‘জীবনের মহৎ পরিনতি অভিজ্ঞতায় নয় কর্মে।’

এএসপি অানোয়ারের ফাইল ছবি

সত্যিই সিলেট শ্রীমঙ্গল র‍্যাব-৯ ক্যাম্প কমান্ডার ৩৪তম বিসিএস ক্যাডার অফিসার অানোয়ার হোসেন শামীম একটি আবেগঘন ফেইসবুক স্ট্যাটাসই বলে দেয় বিবেক, মানবিকতা, নৈতিকতা ও সৃজনশীলতা কিভাবে এক সুতোয় বন্দি হতে পারে। একজন উচ্চ পদস্ত র‌্যাব অফিসারের অমায়িক ব্যবহার বিস্মিত করেছে পুরো সিলেটকে।

সরকারি চাকরির অহংকার আর দাম্ভিকতা অনেকে করেন। মাঝে মাঝে মানুষ বলে থাকেন মানুষের মানবিকতা এখন কোথায়? আমরা কি দিনকে দিন পশু হয়ে যাচ্ছি। এ কথা যেনো মোটেও সত্য নয়। যার উৎকৃষ্ট প্রমাণ র‌্যাব অফিসার অানোয়ার হোসেন শামীম। একজন মানুষ হিসেবে তিনি উপলব্ধি করেছেন। সহকর্মীরা হলেন অফিসারদের প্রাণ। তারাও সকলের মতো মানুষ। ওরা যদি দেশের করোনার সংকটময় মুহুর্তে ত্রাণের বস্তা কিংবা খাদ্য সামগ্রী কাঁধে নিয়ে মানুষের বাসায় পৌঁছে দিতে পারেন। তিনি কেন পারবেন না। নিজের ফেইসবুকে বস্তা কাঁধে এমনইি একটি ছবিসহ স্ট্যাটাস শেয়ার করলে মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রশংসায় পাহাড়ে ভাসলেন র‌্যাব-৯ এএসপি আনোয়ার। পাঠকের প্রয়োজনে ফেসবুক থেকে তার লেখাটি হুবহু তুলে ধরা হলো।

ফেইসবুক স্ট্যাটাসটি যা ভাইরাল

“অনেকেই জানতে চান, আমি একজন বিসিএস ক্যাডার অফিসার এবং র‍্যাবের কমান্ডার হওয়া সত্ত্বেও খাদ্যসামগ্রীর বস্তা নিজে বহন করি কেন? বোঝা নেওয়ার জন্য নিচের র‍্যাংকের লোকজন তো আছেই। আসলে এক্ষেত্রে আমার ভাবনাটা একটু ভিন্ন। আমি যদি আমার অধীনস্থ র‍্যাব সদস্যদেরকে বোঝা বহন করবার আদেশ দিয়ে নিজে খালি হাতে হাঁটতাম, তাহলে তারা হয়তো আমাকে স্বার্থপর একজন নেতা হিসেবেই চিহ্নিত করতো, যা তাদের কর্মস্পৃহা ও মনোবলকে নেতিবাচকভাবে প্রভাবিত করতো নিশ্চিত। তাই প্রতিটি ক্ষেত্রে অধস্তনদের সমান ভার নেওয়া, চাল-ডালের বস্তা মাথায়/হাতে নিয়ে সবার সামনে সামনে চলাই আমার নেতৃত্ব দানের স্টাইল। কাঁধের র‍্যাংক দেখে নয়, কাজের মাধ্যমেই প্রমাণ হোক এখানে কমান্ডার কোন জন। অফিসাররা বোঝা মাথায় নিলে জাত চলে যাবে, বোঝা বহন করা শুধু নিচের র‍্যাংকের লোকদের কাজ-এমন অমানবিক ও মধ্যযুগীয় চিন্তাধারা করোনা ভাইরাসের সাথে সাথে পৃথিবী থেকে বিদায় হোক।”

৮ ঘন্টা আগে দেওয়া স্ট্যাটাসটি ব্যাপকভাবে ভাইরাল হয়। এতে ৩৬ হাজার লাইক, ৯ হাজার ৩শ’ কমেন্ট ও ৬ হাজার ৯শ’ শেয়ার হয়। র‌্যাব কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম এর মতো আমরা কি উপলব্ধি করতে পারি না।

পৃথিবীর সকল মানুষের যদি একটি ধর্ম থাকত। আর সেই ধর্ম যদি হতো মানবিকতা। তাহলে পৃথিবীতে এত ধর্মে ধর্মে যুদ্ধ আর হত্যার মতো নির্মম জিনিস থাকত না। পৃথিবীর প্রতিটি রাষ্ট্র যদি একটি করে মানবিক রাষ্ট্র হতো তাহলে রাষ্ট্রের অধিকার হরণ হতোনা। র‌্যাব কর্মকর্তার মতো যদি সবার মানবিকতা থাকত তাহলে পৃথিবী আর স্বর্গের মধ্যে তফাৎ খুঁজে পাওয়া দুষ্কর হতো। সাম্য আর মানবতার বাণী সারা বিশ্বে একসাথে ধ্বনিত হতো।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.