ডীপ সী ফিসার্স লিমিটেড এর উদ্যোগে ইছানগর ১৩০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
উপজেলা প্রতিনিধি:
করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। কাজ না থাকায় বিপাকে রয়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। গৃহবন্দি থাকায় বেশির ভাগ মানুষ অভাব অনটনে পড়েছেন।
এই ভাইরাস মোকাবেলায় কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৯ নং ওয়ার্ড এ অবস্থিত ডীপ সী ফিসার্স লিমিটেড এর এমডি আমান উল্লাহ চৌধুরী এর আর্থিক সহযোগিতায় ইছানগর ৯নং ওয়ার্ড এর জনপ্রতিনিধি আব্দুর রাজ্জাক মেম্বার এর তত্ত্বাবধানে ১৩০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা পরিস্থিতির শিকার এমন কর্মহীন, গৃহবন্দী, পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হায়দার, ডীপ সী ফিসার্স এর অফিস কর্মকর্তা নজিবুর রহমান কায়কোবাদ, দুলাল, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলামসহ প্রমূখ।
ডীপ সী ফিসার্স এর মালিকের পক্ষ থেকে ঘোষণা করা হয় এই করোনা দুর্যোগে তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র মানুষের পাশে থাকবেন এবং পর্যায়ক্রমে আরো ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।