করোনা প্রতিরোধে আজিজুর রহমান আজিজের উদ্যোগে কর্ণফুলীতে খাদ্যসামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। কাজ না থাকায় বিপাকে রয়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। গৃহবন্দি থাকায় বেশির ভাগ মানুষ অভাব অনটনে পড়েছেন।

এমন পরিস্থিতিতে ভূমিমন্ত্রীর আস্থাভাজন সমতা শিপিং এর কর্ণধার, চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান আজিজ এর আর্থিক সহায়তায় কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব সোলায়মান তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে চরলক্ষ্যা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২৭শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

বুধবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে প্রথম ধাপে চরলক্ষ্যা ইউনিয়নের ১,২,৩ ও ৪নং ওয়ার্ডে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের মাধ্যমে দুস্থ ও অবহেলিত ৮৫০ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

করোনা পরিস্থিতির শিকার এমন কর্মহীন, গৃহবন্দী, পরিবারের মাঝে বিতরণ করা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে-চাল ০৫ কেজি, ছোলাবুট ০৩ কেজি, চিনি ০১ কেজি, পেঁয়াজ ০১ কেজি, ডাল ০১ কেজি, চিঁড়া ০১ কেজি, আলু ০২ কেজি, তেল ০১ লিটার, লাইফবয় সাবান-০১টি। জানা যায়, সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যশস্য বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডে ও বিতরণের কাজ চলছে।

এ বিষয়ে কথা হলে বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমান আজিজ বলেন, ‘করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারিতে রূপ নিয়েছে। বাংলাদেশেও এর সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় প্রত্যেকে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতেই সংক্রমণ থেকে বাঁচা সম্ভব।’

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত ভূমিমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমাদের সহযোগিতা ও অব্যাহত থাকবে। এছাড়াও কোনো মানুষ না খেয়ে থাকলে সংকটময় সময়ে খবর পেলেই আমাদের টিম প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে সমস্যায় থাকা মানুষের বাসা-বাড়িতে পৌঁছে দিবে ইনশাল্লাহ।’


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.