সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলুন: শুকলাল
চট্টগ্রাম কলেজ গেইটে ছাত্রলীগের ত্রাণ বিতরণ কর্মসূচিতে
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের গৃহবন্দী কর্মহীন মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।
সোমবার(৬ এপ্রিল) বিকালে চট্টগ্রাম কলেজ গেইটে এলাকার গরীর সাধারণ মানুষের সাথে চট্টগ্রাম কলেজ ও সরকারি মহসিন কলেজের দারোয়ান-কর্মচারীদের মাঝেও এসময় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কলেজের প্রধান ফটকের সম্মূখ সড়কে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য গাজী জাফরউল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নাছির উদ্দিন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মলি¬ক সবুজ, খন্দকার নাঈমূল আজম।
প্রধান অতিথির বক্তব্যে শুকলাল দাশ বলেন, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী আমাদের সকলকে একযোগে মোকাবেলা করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে আমাদেরকে চলতে হবে।’
যুবলীগ নেতা জাফরউল্যা বলেন, যতবেশী আমরা সামাজিক দূরত্ব বজায় রাখব, নিয়মিতি হাত ধোয়া থেকে শুরু করে যাবতীয় নিয়ম মেনে চলবো তত শীঘ্রই আমরা পরিত্রাণ পাব।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, বিশ্বব্যাপি এই মহামারির শুরু থেকে আমরা সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করছি । ইতিমধ্যে আমরা কলেজ ল্যাবে হ্যান্ডসেনিটাইজার তৈরী করে কলেজের শিক্ষক, শিক্ষার্থী , কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছি । এই ধারাবাহিক অংশ হিসাবে আজ আমরা গরীব অসহায় তিনশত পরিরারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল,আল, পিয়াজ, তৈল প্রদান করেছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল কায়সার, জামশেদ উদ্দিন, রিয়াজুল ইসলাম শান্ত, অর্ণব দেব, ওয়াহিদুর রহমান সুজন, মোস্তফা তারেক, কবিরুল আজম,মোঃ আকবর খান, গোবিন্দ দত্ত, মোঃহোসাইন চৌধুরী, আবু তোরাব আহমেদ প্রমুখ ।