উখিয়ায় যুবদলের উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে উখিয়া উপজেলা যুবদলের উদ্যোগে হত দরিদ্র, শ্রমজীবী ও কর্মহীন মাঝে ত্রান সামগ্রী বিতরB করা হয়।
সোমবার সকাল ১১টার দিকে উখিয়া,কোটবাজার, মরিচ্যা বাজার ও ভালুকিয়া ষ্টেশনের প্রায় ২৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলদেন যুবদল নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল সিকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব খাইরুল আমিন, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম, শাহনেওয়াজ সিরাজী আপেল, হলদিয়া পালং ইউনিয়নের উওর যুবদলের আহবায়ক জুবায়ের, সদস্য সচিব তাজ উদ্দিন চৌধুরী, রাজাপালং ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক শাহ আলম, রত্নাপালং ইউনিয়ন যুবদলের যুগ্নআহবায়ক রফিকুল আলম, যুবদল নেতা কবির,রুবেল, রাসেল উদ্দীন, আলা উদ্দীন, নুরুল ইসলাম, শফিউল আলম, ও মো:রশিদ প্রমুখ।
উল্লেখ্য, আড়াই শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, তেল, পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়।