৪২০ পরিবারকে তারুণ্যের খাদ্য সামগ্রী বিতরণ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন
দেশের করোনাভাইরাস এর ভয়াবহতা রোধে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব সৃষ্টির মাধ্যমে করোনাভাইরাস এর বিস্তার রোধে সাধারণ মানুষ জনকে ঘরে থাকার আহ্বান জানানো হয়।
এতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়াছে। নিম্ন আয়ের মানুষের যাতে খাদ্য সংকট না হয় সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে সামর্থ্যবানদের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষদের নিকট খাদ্য সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য। তারুণ্যের সংগঠকদের নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ করে বিভিন্ন বস্তিতে প্রথম দফায় ২৭০ পরিবার এবং আজ দ্বিতীয় দফায় ১৫০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ সময় তারুণ্যের সভাপতি আবদুর রশীদ লোকমান, সংগঠক আইয়ুব চৌধুরী, জাহেদ আলম,রাশেদুল ইসলাম রাশু, আক্তারুজ্জামান বাবলু, মোহাম্মদ মহিউদ্দিন, এস এম আরজু, মোহাম্মদ জয়নাল আবেদিন, ইমরান হোসেন আরেফিন, মোহাম্মদ আসিফ উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ৫কেজি চাউল, ১কেজি ডাল, ২কেজি আলু, আধা লিটার তেল, লবণ, ডেটল সাবান ও মাস্ক।