সীতাকুণ্ড বিআইটিআইডি’তে চিকিৎসাধীন রোগীর মৃত্যু


চট্টগ্রামের সীতাকুণ্ড বিআইটিআইডি’তে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত দশটার সময় চিকিৎসাধীন অবস্থায় ফৌজদারহাট বিআইটিআইডি বিশেষায়িত হাসপাতালে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক এম এ হাসান চৌধুরী বলেন, মারা যাওয়া নারী শ্বাসকষ্ট,ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগেছিলেন। নিহত রোগীকে মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে বিআইটিআইডিতে আনা হয়েছিল। আমরা তার নমুনা সংগ্রহ করেছি। রিপোর্ট আসলে বলা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না।

চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আলফা বেগম (৫৫) চট্টগ্রামের লোহাগাড়া থানার আমিরাবাদ এলাকার আবুল হোসেনের স্ত্রী বলে জানা যায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.