করোনা: সভাপতি এস এম বোরহানের আহ্বানে ত্রাণ বিতরণে দক্ষিণ জেলা ছাত্রলীগ
জে.জাহেদ, সিনিয়র রিপোর্টার:
দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও জনসচেতনতা বাড়াতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সাম্রগী বিতরণ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। সংগঠনের সভাপতি এস এম বোরহান উদ্দিনের আহ্বানে সাড়া দিয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায়, দুস্থ, গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
তথ্যমতে, করোনা ভাইরাস এর প্রভাবে দেশের পরিস্থিতি সাময়িক লকডাউন হলে অসহায় মানুষেরা যাতে কষ্ট না পায় সেজন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন আহ্বান জানিয়েছিলেন যার যার সামর্থ্য অনুযায়ী দুঃখী মানুষের পাশে দাড়ানোর। ইতোমধ্যে সচেতনতামূলক এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলার বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশে, পটিয়া, কর্ণফুলীসহ প্রায় সবকটি উপজেলায় দক্ষিণ জেলা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা তাদের নিজস্ব উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
যারা ইতিমধ্যে সহায়তা দিয়েছেন তারা হলেন- দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কেএম পারভেজ উদ্দিনের উদ্যোগে ১২০ পরিবার, সহ-সভাপতি শোয়েব রহমান রিপন ১৩০ পরিবার, সহ-সভাপতি ফয়সল জামিল চৌধুরী ছাকি, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ তুহিন, স্কুল ছাত্র বিষয়ক উপ সম্পাদক আব্দুল মান্নান, শহিদুল ইসলাম তোতা, কৃষি বিষয়ক উপ-সম্পাদক ইফতেখার উদ্দিন সাকিব, ছাত্রবৃত্তি বিষয়ক উপ-সম্পাদক, সহ-সম্পাদক জাহিদ হাসান এর উদ্যোগে ৬৫ পরিবার, সহ-সম্পাদক মোস্তাক আহমেদের উদ্যোগে ১০০ পরিবার, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাহাব উদ্দীন জয়তুন ৫০ জন, রমিজ উদ্দিন কানন ৫০ পরিবার, ইমরুল হক ফাহিম ৩৫ পরিবার, নাজমু্ল ইসলাম রুমি ৩০ জন, নাইমুল ইসলাম মুরাদ ৩০জন। এ ছাড়াও আরো অনেকে নিজ উদ্যোগে জেলা ছাত্রলীগের সভাপতির ডাকে সাড়া দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, দেশের সকল দুর্যোগকালীন সময়ে ছাত্রলীগ তার ভূমিকা রেখেছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে আজ ছাত্রলীগ আবারো মাঠে নেমেছে।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে গরিব, শ্রমজীবী ও দরিদ্র মানুষদের রক্ষায় দক্ষিণ জেলা ছাত্রলীগ নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে। সেসব দ্রব্য মানুষের কাছে এখনো পৌঁছে দিচ্ছেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগ এভাবেই গণমানুষের পাশে দাড়াবে। দেশের মানুষকে সচেতন করতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে কেন্দ্রীয় ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে ছাত্রলীগের সকল ইউনিটকে জনসমাগম এড়িয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলে মেডিকেল টিমের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিলি করার নির্দেশ দেন।