৬৪ জেলার কর্মকর্তাদের নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী


করোনাভাইরাস প্রদুর্ভাব রোধে কোন জেলা কি কি কার্যক্রম হাতে নিয়েছে সে বিষয়ে খোঁজ খবর নিতে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১মার্চ) সকাল ১০টায় গণভবন থেকে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হবেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

সোমবার (৩০ মার্চ) পযর্ন্ত দেশে ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫জন ও সুস্থ হয়েছে ১৯ জন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে এ তথ‍্য জানা যায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.