করোনা ভাইরাসে মৃত্যু প্রায় ৩৪ হাজার


বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। মহামারি করোনা তার দাপট দেখিয়েই চলেছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। সর্বশেষ মৃতের সংখ্যা প্রায় ৩৪ হাজার। মোট মৃতের সংখ্যা ৩৩,৯৭৬ জন। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৭২২,৯৭৬ জন। সুস্থ হয়েছে ১৫১,৭৬৬ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত। ভাইরাসটির কবলে পড়ে সবচেয়ে বেশি প্রাণ দিতে হয়েছে ইতালিকে। সেখানে মৃত্যুর সংখ্যাটা এখন ১১ হাজার ছুঁই ছুঁই। এদিকে স্পেন আজ সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ৮৩২ জন। দেশটিতে মোট মৃত ৬ হাজার ৮০৩।

চীনে প্রাদুর্ভাব শুরু হলেও সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। ভাইরাসটি প্রাদুর্ভাবের নতুন কেন্দ্র হিসেবে পরিচিত হতে থাকা যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪১ হাজারের বেশি আক্রান্ত। করোনায় প্রাণহানিতে চীনকে অনেক আগেই ছাড়িয়ে গেছে ইতালি এবং স্পেন। ইউরোপের বাকি দেশগুলোর অবস্থাও ভয়াবহ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.