বান্দরবানে সড়কের ইট উঠিয়ে জায়গা দখল করার অভিযোগ
বান্দরবান সদর উপজেলার ৩নং বান্দরবান সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্যম গোয়ালিয়াখোলা ডুলুরবাগ এলাকায় জনসাধারণ চলাচল করা সরকারি সড়কের ইট উঠিয়ে জায়গা দখলে নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ ও তথ্যমতে, এসব কাজে একই এলাকার মো: ইসমাইল ও তার পরিবারের অন্যান্য সদস্যগণ জড়িত বলে জানান।
এলাকাবাসী আরো জানায়, প্রায় ২৫ থেকে ৩০টি পরিবারের একমাত্র চলাচলের সরকারী রাস্তার ইট উঠিয়ে ফেলে রাস্তার জায়গা অবৈধ ভাবে দখল করার কাজে সহযোগিতা করছেন মো: কাশেম আলী, ছৈয়দ আহাম্মেদ, মো: ইলিয়াছ, মো: আলী, মো: জাফর আলী, আব্দুস ছালাম, মো: মোমিন, মো: জয়নাল, নুরুল ইসলাম, আব্দুর রহিম, কামাল উদ্দীন, শাহাজাহান, মো: হেলাল, মোজাফ্ফর মিয়া, আছাব উদ্দীন, নজির আহাম্মদসহ আরো অনেকে।
চট্টগ্রাম নিউজের প্রতিবেদক সরজমিনে তদন্ত গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান। সরকারী রাস্তার ইট উঠিয়ে ইট গুলো অন্য স্থানে সরিয়ে রাখার প্রমাণ মিলছে।
এই ব্যাপারে ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান সাবু খৈ মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জনসাধারণের চলাচলের সুবিধার্থে ঐ রাস্তাটি আমাদের ইউনিয়ন পরিষদের অর্থায়নে ব্রিক সলিং করে দেওয়া হয়েছিল। ব্রিক সলিং এর কাজ চলাকালিন সময়ে সরকারী কাজে বাধাঁ প্রদানের দায়ে ইতিপূর্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থাপনায় সাজা ও জরিমানা প্রদান করা হয়েছিল ‘
ডুলুরবাগ এলাকায় বসবাসকারী অন্যান্য পরিবার গুলো মনে করেন এ ব্যাপারে বান্দরবান সদর ইউনিয়ন কর্তৃপক্ষ কার্যকারী পদক্ষেপ নিবেন। না হয় আগামীতে সরকারী রাস্তার ইট ও রাস্তার জায়গা দখল আরো ব্যপকহারে বৃদ্ধি পাবে। যা কারো কাম্য নয়।
খবর পেয়ে এই ব্যাপারে চট্টগ্রাম নিউজের প্রতিবেদক সরজমিনে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যাক্তি ও তার পরিবারের সদস্যরা প্রতিবেদক এর দিকে তেড়ে আসে এবং তার সাথে খারাপ আচরণের ও অভিযোগ উঠে। তারা জানান, এই রাস্তার জায়গাটা আমাদের জায়গা, আর ইট গুলো সরকারী নয়।
এমতাবস্থায় তদন্তক্রমে অভিযুক্তদের অবৈধ কার্যকলাপ বন্ধে বান্দরবানের আইন ও বিচার বিভাগ, প্রশাসন বিভাগ, মানবাধিকার কমিশন, সুশিল সমাজের নাগরিকগণ, উচ্চ পদস্থ নেত্রীবৃন্দসহ সকলের নিকট সার্বিব সহযোগিতা কামনা করেন ডলুরবাগের লোকজন। ফলে দেশে আইনের সু-শাসন প্রতিষ্ঠা পাবে বলে তাদের আশা।