বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের উদ্যোগে সমাজসেবামূলক কার্যক্রম


বাংলাদেশ আনসরার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড দল নেতা তরুণ উদ্যোক্তা মো: আনোয়ার হেসেন আরিফ নিজ উদ্যোগে এলাকায় ডেঙ্গুর জীবানু বহনকারী এডিস মশা ও ম্যালেরিয়া রোগের জীবানু বহণকারী সাধারণ মশার কামড় থেকে রক্ষা পেতে বান্দরবানের হাজারার মারটেক ও স্বর্ণমন্দির এলাকায় বিনামূল্যে মশারী বিতরণ করেছেন।

এ সময় গরীব অসহায় প্রায় ৪০টি পরিবারের মাঝে মশারী বিতরণ শেষে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা এবং সচেতনতামূলক সভা করেছেন।

তরুণ উদ্যোক্তা আনোয়ার হোসেন আরিফ এমন উদ্যোগ দেখে সমাজের তরুণ যুবসমাজের মাঝে ভাল কাজ করার আগ্রহ সৃষ্টি হচ্ছে। আরিফ প্রতিবেদক কে জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড দল নেতা হিসেবে র্দীঘদিন যাবত কাজ করে আসছি। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র কার্যক্রম থেকে আমি সমাজ সেবামূলক কাজ আগামীতে আরো বেশী করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.