করোনা প্রতিরোধে কাজিরদেউড়িতে ‘নগর সন্তান’এর বিভিন্ন কর্মসূচি
নগরীতে সামাজিক সংগঠন ‘নগর সন্তান’এর উদ্যোগে করোনা প্রতিরোধে মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকায় বয়োবৃদ্ধ পথচারী ও সাধারণ মানুষের মাঝে হ্যান্ড গ্লাভস বিতরণ, কিটনাশক স্প্রে ব্যবহার ও হাত ধোয়ার বেসিন স্থাপন করেছেন।

২৪ শে মার্চ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজিরদেউড়ি বাজারে এসব উপাদান বিতরণ শেষে হাত ধোয়ার বেসিন স্থাপন করেছেন। কর্মসূচির অংশ হিসেবে কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ মহসিনকে স্প্রে উপহার দেন সংগঠনের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন নগর সন্তান সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মঈন উদ্দিন, রুবেল মিত্র রুমি, তারেক রহমান, জিয়া উদ্দিন ফাহিম, শাহীন আলম, বিপ্লব ঘোষ, নয়ন ঘোষ ইমতিয়াজ রাসেল, সুমন, রাফি, পিয়াম, অপি, আবিরসহ প্রমুখ।