করোনা মোকাবেলায় মানুষের পাশে ‘মানবতার ফেরিওয়ালা’

কর্ণফুলীর একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন


জে.জাহেদ, সিনিয়র রিপোর্টার:

বিশ্বব্যাপী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনামূলক কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে কর্ণফুলী উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানবতার ফেরিওয়ালা’।

২৪ শে মার্চ (মঙ্গলবার ) সংগঠনটির কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৪টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রীজঘাটের কাঁচা বাজার, যাত্রী চাউনি সংলগ্ন ঘাটের মাথা ও ইছানগর বিএফডিসি গেইট মুখে তাদের সামর্থ্য অনুযায়ী হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা সংগঠনের ইরফান মাসুদ, ইমরান পাটোয়ারী, মামুন হোসাইন, সাইফ উদ্দিন সাইফ, জুয়েল, মামুন, পাপফু , রুবেল, কাউসার, বারেক, রাসেল প্রমূখ।

এ সময় ‘মানবতার ফেরিওয়ালা’ সংগঠনের নেতারা বলেন, নোভেল করোনা ভাইরাসের কারণে অনিচ্ছাসত্বেও জীবনের নিরাপত্তায় কথা ভেবে দিনে এনে দিনে খায় এমন মানুষেরা ঘরের বাহিরে যেতে পারছে না। বর্তমান সরকার সাহায্য করলেও আমাদের বিপুল জনসংখ্যার কারণে সরকারের একার পক্ষে সবদিকে সমভাবে সাহায্য করা সম্ভব হয় না। ফলে অসহায় মানুষ গুলো আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়ে। আমরা চিন্তা করছি হঠাৎ লকডাউন হলে এরা না খেয়ে থাকবে। এমন ভাবনা মাথায় নিয়ে সামর্থ্য অনুযায়ী অর্ধশতাধিক প্রান্তিক খেটে খাওয়া মানুষের পাশে এসে দাড়িয়েছি। অামরা চাই সমাজের সকল প্রতিষ্ঠিত ধনবান মানুষেরা যেনো এদের পাশে দাড়ায় । কেন না মানুষ মানুষের জন্য। সবাই সচেতন থাকলে আমাদের পাশের মানুষগুলোও ভালো থাকবে।

সব সময় সাধারণ মানুষের পাশে দাড়িয়ে ‘মানবতার ফেরিওয়ালা’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক আলোচিত হয়।

 


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.