সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে গ্যাস আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মাদামবিবিরহাট এলাকার কবির স্টিল লিমিটেডের মালিকানাধীন ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিরঞ্জন (৪৫) ও সুমন (৩২)।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় হঠাৎ বিষাক্ত গ্যাস লিকেজ হয়। এ সময় ঘটনাস্থলে একজন প্রাণ হারায়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে পথেই তার মৃত্যু হয়।
নিহত একজন ওই ইয়ার্ডের সেফটি কর্মকর্তা বলে জানা গেছে।