আওয়ামী লীগ কথায় নয়, কাজে প্রমাণ দেয়: মেয়র প্রার্থী রেজাউল
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কথায় নয়, কাজে প্রমাণ দেয়। ভোট পেতে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু আওয়ামী লীগ যা বলে তা কাজের মাধ্যমে প্রমাণ করে দেয়।
গণসংযোগকালে রেজাউল করিম চৌধুরীর সঙ্গে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক ও মো. সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা শফিকুল হাসান, মো. ঈছা, জামশেদুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শওকত ওসমান জাহাঙ্গীর, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আমিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক শওকত আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ১২ নং সরাইপাড়া ওয়াডে গণসংযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম চৌধুরী।