নগরীতে ডিবি পুলিশের অভিযানে ৮৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩


নগরীতে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৮’হাজার ৯’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

১২ মার্চ আনুমানিক সাড়ে ১২টা ও বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় কোতোয়ালি থানাধীন ব্রীজঘাট মেরিন রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭,৫০০ পিস ইয়াবাসহ মোঃ আব্দুল আলম প্রঃ আলিম (৩২) ও মোঃ আরিফুল ইসলাম প্রঃ আরিফ (২১) এবং ফিরিঙ্গী বাজার ব্রিজঘাট মেঘনা কমিউনিটি সেন্টার এলাকা থেকে ১,৪০০ পিস ইয়াবাসহ মোঃ রফিকুল ইসলাম প্রঃ খোকন (২২)’কে গ্রেফতার করেন।

সূত্রে জানা যায়, গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমানের দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জাহেদুল ইসলামের তত্ত্বাবধানে, পুলিশ পরির্দশক মোঃ হাসান ইমামের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.