সাজ্জাদকে আহ্বায়ক করে কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন


জে.জাহেদ, সিনিয়র রিপোর্টার:

নানা নাটকীয়তার পর অবশেষে নতুন নেতৃত্ব পেয়েছে কর্ণফুলী ছাত্রলীগ। দীর্ঘ সময় পর হলেও অবশেষে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

সাজ্জাদ হোসেন,কে আহবায়ক করে ৪১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে যুগ্ন আহবায়ক মোঃ সাইফুদ্দিন, মোহাম্মদ মহসিন, সাঈদ হোসেন রিমন, সাইদুল ইসলাম টুটুল, আলাউদ্দিন আল আজাদ সোহেল, ইফতেখার হোসেন রনি, মোঃগিয়াস উদ্দিন, মোঃকামাল উদ্দিন, আবদুল আল নোমান ও কফিল উদ্দিন।

এছাড়াও সদস্য পদে মোহাম্মদ হাসান, দাউদুজ্জামান লিটন,মঈনউদ্দীন মাহমুদ তানভীর আমিন শুভ, সাইদুজ্জামান সিফাত, রাশেদুল হক রুবেল, খোরশেদ আলম টিপু, কামরুল হাসান শাহীন, আতিকুল ইসলাম জুয়েল, মোহাম্মদ আনিস, আলাউদ্দিন মাঝি, নাঈম উদ্দিন তালুকদার, সজ্জয় চৌধুরী, জাহেদ হাসান, তৌহিদুল ইসলাম, মোঃফয়সাল আহমেদ, এমদাদুল ইসলাম রুবেল, মিনহাজুল আবেদীন রুবিন, মাসুদ রানা রাসেল, মোঃআরফাতুল ইসলাম, মাহমুদুল হক নয়ন, তাসকিন সাকিব, আবু সুফিয়ান সাকিব,শহীদুল ইসলাম রনি,সাদ্দাম হোসেন সাব্বির,আবদুর রহিম,মেজবাহ উদ্দিন শুভ, মোঃ সামিউল ইসলাম বাপ্পি, আবুল বশর ছোটন ও ইমদাদুল হক নাঈম।

নতুন দায়িত্ব পাওয়ার পর অনূভুতি জানতে চাইলে আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন, ‘আমার মত একজন নগণ্য কর্মীকে বাংলাদেশ ছাত্রলীগ কর্ণফুলী শাখার আহ্বায়ক মনোনীত করায় আমি প্রথমই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের প্রতি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি। এছাড়াও আমি সকলের কাছে দোয়া চাই আমার ওপর অর্পিত দায়িত্ব যেন যথাযথ পালন করতে পারি। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পতাকা তলে থেকে দেশরত্ন শেখ হাসিনার ভ্যান গার্ড হিসেবে কাজ করে যেতে পারি।’
জেলা ছাত্রলীগ সূত্র জানায়, কমিটিতে কারো বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী অভিযোগ প্রমাণিত হলে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.