আনোয়ারায় আগুনে পুড়লো ৩টি বসতঘর
আনোয়ারা উপজেলার কেয়াগড় গ্রামে চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ ) সকাল সাড়ে ৯ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রক্ষত্যদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিমল দাশের রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর স্থানীয়রা উদ্ধারতৎপরাতায় এগিয়ে আসে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পরিমল দত্ত , নির্মল দত্ত ও শ্যামল দত্তের ৩ ভাইয়ের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র জানান,আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে বৈদ্যুতিক লাইনে আগুন ছড়িয়ে পড়াই আগুনের তীব্রতা বেশি বেড়ে যায়। আগুনে ৩টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এবং ৪ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়।